জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।
মাদারগঞ্জ বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় বর্তমানে প্রায় ১৮ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হলেও জাতীয় গ্রিড থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৪ থেকে ৫ মেগাওয়াট। ফলে দিনের বিভিন্ন সময়ে লোডশেডিং বেড়ে গেছে।
এ বিষয়ে মাদারগঞ্জ বিদ্যুৎ অফিসের ডেপুটি ম্যানেজার সৈয়দা ফারজানা বলেন, “মাদারগঞ্জে বর্তমানে প্রায় ১৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু আমরা মাত্র ৪-৫ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি। সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না।”
তিনি আরও জানান, বিদ্যুৎ ঘাটতির কারণে এলাকাভিত্তিক লোডশেডিং করতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সরবরাহ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন উপজেলার বাসিন্দারা। ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ছোট শিল্পকারখানাগুলোও ক্ষতির মুখে পড়েছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন