১৯মে ২০২৬ মঙ্গলবার নেত্রকোণায় তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। শহরের ছোটবাজার এলাকায় সদর ভূমি কার্যালয় প্রাঙ্গণে মেলার আয়োজন করে জেলা প্রশাসন।সরকারের ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় এই মেলা চলবে আজ ১৯মে থেকে আগামী ২১ মে পর্যন্ত। আজ সকাল ১০টার দিকে মেলা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।উক্ত শোভাযাত্রায় অংশ নেন, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান সহ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান নুরু,পুলিশ সুপার তরিকুল ইসলাম নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, সুদীর্ঘ বছর যাবত ভূমি সেবা নিয়ে মানুষের মধ্যে নানা রকম নেতিবাচক অভিজ্ঞতা ছিল, বর্তমান সরকার সেই পরিস্থিতির পরিবর্তনে কাজ করছে। তাই এরই অংশ হিসেবে এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।মেলায় নাগরিকদের অনলাইনে ভূমিসেবা গ্রহণের ধারণা দেওয়া, সরাসরি বিভিন্ন সেবা প্রদান, ভূমি উন্নয়ন কর পরিশোধে উৎসাহিত করা এবং অটোমেটেড সিস্টেম ব্যবহারে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।পাশাপাশি ভূমিসংক্রান্ত অভিযোগ গ্রহণ ও দ্রুত সমাধানের ব্যবস্থাও রাখা হয়েছে। আধুনিক,স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতেই সারা দেশব্যাপী সরকারের এ আয়োজন। মেলায় আগত সেবা পার্থী নাগরিক দের জন্য রয়েছে, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান,ই-নামজারি আবেদন,খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ,মৌজা ম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন ভূমিসেবা প্রাপ্তির দ্রুত কার্যক্রম,এছাড়া ভূমিসেবা সংক্রান্ত যেকোনো বৈধ অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন