শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১৭ জুলাই, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

মাদারগঞ্জে জুলাই শহিদ দিবস, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারগঞ্জে জুলাই শহিদ দিবস পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহিদদের আত্মত্যাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।

সভায় বক্তব্য দেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী লেমন মিয়া, উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী, জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম, তাপসী আক্তার, সুবর্ণা আক্তার এবং জুলাই শহিদ মোস্তফার মা মর্জিনা বেগম।

বক্তারা বলেন, জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তাদের ত্যাগ ও সংগ্রামের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। পাশাপাশি শহিদ পরিবারের সার্বিক কল্যাণ এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোয়াজ আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুস্মিতা দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, উপজেলা আইসিটি কর্মকর্তা এম. ই. সারোয়ার লিমনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, জুলাই যোদ্ধা, আহত ও শহিদ পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাইয়ের শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা লোকমান আনোয়ারী।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মাদারগঞ্জে জুলাই শহিদ দিবস, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত