শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১৭ জুলাই, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

মাদারগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

মাদারগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
মাদারগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পানিতে ডুবে মাসুদ আকন্দ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের কলাদহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ আকন্দ ওই এলাকার মৃত আব্দুল গণির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যান মাসুদ আকন্দ। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তার ভাতিজি ডোবায় মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুনারীতলা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম সুমন জানান, নিহত মাসুদ আকন্দ তার চাচাতো ভাই। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত বাড়ির পাশের ডোবায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, "বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মাদারগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পানিতে ডুবে মাসুদ আকন্দ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের কলাদহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ আকন্দ ওই এলাকার মৃত আব্দুল গণির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যান মাসুদ আকন্দ। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তার ভাতিজি ডোবায় মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুনারীতলা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম সুমন জানান, নিহত মাসুদ আকন্দ তার চাচাতো ভাই। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত বাড়ির পাশের ডোবায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, "বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত