শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১৭ জুলাই, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজিমুদ্দিন বাবু ফকির (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু ফকির ওই এলাকার জহুরুল ইসলাম ফকিরের ছেলে। তিনি রাজমিস্ত্রির পাশাপাশি ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে প্রতিবেশী ফুফার বাড়িতে সিলিং মেরামতের কাজ করার সময় অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন বাবু ফকির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান বলেন, হাসপাতালে আনার আগেই বাবু ফকিরের মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, বিষয়টি জেনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজিমুদ্দিন বাবু ফকির (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু ফকির ওই এলাকার জহুরুল ইসলাম ফকিরের ছেলে। তিনি রাজমিস্ত্রির পাশাপাশি ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে প্রতিবেশী ফুফার বাড়িতে সিলিং মেরামতের কাজ করার সময় অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন বাবু ফকির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান বলেন, হাসপাতালে আনার আগেই বাবু ফকিরের মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, বিষয়টি জেনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত