শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১৭ জুলাই, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

ছবি প্রতিনিধি

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবস টি পালন উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসকের আয়োজনে সোমবার বেলা ১০ টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা টি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও উপকার ভোগীদের মাঝে পলাশ, কৃষ্ণচুড়া, ফলজ সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক রেজাউল করিম মিঞা, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, জেলা জামায়াতের সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি জোবায়ের আলী। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় পল্লী উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শনী দেখানো হয়।

বক্তারা বলেন, গ্রাম উন্নয়ন হলে দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হবে। আলোচনা শেষে পল্লী উন্নয়ন নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে সনদ ও সম্মননা স্মারক প্রদান করা হয়। 

দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতি প্রদান এবং জনসচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবস টি পালন উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসকের আয়োজনে সোমবার বেলা ১০ টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা টি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও উপকার ভোগীদের মাঝে পলাশ, কৃষ্ণচুড়া, ফলজ সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক রেজাউল করিম মিঞা, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, জেলা জামায়াতের সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি জোবায়ের আলী। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় পল্লী উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শনী দেখানো হয়।

বক্তারা বলেন, গ্রাম উন্নয়ন হলে দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হবে। আলোচনা শেষে পল্লী উন্নয়ন নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে সনদ ও সম্মননা স্মারক প্রদান করা হয়। 

দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতি প্রদান এবং জনসচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত