শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১৭ জুলাই, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

​গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত; বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান

ছবি প্রতিনিধি

​সিলেটের গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ জুলাই (শনিবার) বিকাল ৩টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

​ক্লাবের সভাপতি বিলাল উদ্দিন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকি-এর সঞ্চালনায় সভায় ক্লাবের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং স্থানীয় উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ​সভায় উপস্থিত বক্তারা বলেন​"বর্তমান ডিজিটাল যুগে অনলাইন সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম। গোয়াইনঘাটের জনমানুষের অধিকার, সম্ভাবনা ও পর্যটন খাতের বিকাশে অনলাইন প্রেস ক্লাবের সদস্যদের আরও জোরালো ভূমিকা রাখতে হবে। অপসাংবাদিকতা রোধ করে বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের মাধ্যমে এই সংগঠনটি স্থানীয় পর্যায়ে প্রশংসনীয় অবদান রেখে চলেছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।"

​সভায় উপস্থিত থেকে নিজেদের মূল্যবান মতামত তুলে ধরেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, সহ-সভাপতি শামিম আহমদ, সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকি, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান ও লোকমান আহমদ, সহ-সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক মারুফ আহমদ।

​এছাড়া আরও উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী কমিটির সদস্য সাকিব আহমদ ও জাহাঙ্গীর আহমদসহ অন্যন্য নেতৃবৃন্দ। ​সভায় সর্বসম্মতিক্রমে ক্লাবের ভবিষ্যৎ করনীয় ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে সভাপতি সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

​গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত; বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

​সিলেটের গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ জুলাই (শনিবার) বিকাল ৩টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

​ক্লাবের সভাপতি বিলাল উদ্দিন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকি-এর সঞ্চালনায় সভায় ক্লাবের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং স্থানীয় উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ​সভায় উপস্থিত বক্তারা বলেন​"বর্তমান ডিজিটাল যুগে অনলাইন সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম। গোয়াইনঘাটের জনমানুষের অধিকার, সম্ভাবনা ও পর্যটন খাতের বিকাশে অনলাইন প্রেস ক্লাবের সদস্যদের আরও জোরালো ভূমিকা রাখতে হবে। অপসাংবাদিকতা রোধ করে বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের মাধ্যমে এই সংগঠনটি স্থানীয় পর্যায়ে প্রশংসনীয় অবদান রেখে চলেছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।"

​সভায় উপস্থিত থেকে নিজেদের মূল্যবান মতামত তুলে ধরেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, সহ-সভাপতি শামিম আহমদ, সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকি, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান ও লোকমান আহমদ, সহ-সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক মারুফ আহমদ।

​এছাড়া আরও উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী কমিটির সদস্য সাকিব আহমদ ও জাহাঙ্গীর আহমদসহ অন্যন্য নেতৃবৃন্দ। ​সভায় সর্বসম্মতিক্রমে ক্লাবের ভবিষ্যৎ করনীয় ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে সভাপতি সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত