মঙ্গলবার, ০৫ মে ২০২৬
০৫ মে, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

কাজিপুরে বাড়িতে হামলা ভাংচুর, খামার থেকে গরু লুট

কাজিপুরে মোবাইল কোর্টের অভিযান: ২ পিস ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

কাজিপুরে বাড়িতে হামলা ভাংচুর, খামার থেকে গরু লুট

  মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ)  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চর ভানুডাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে এক কৃষকের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ ওই কৃষকের নাম আব্দুর রহমান। তিনি চরভানুডাঙ্গা গ্রামের কৃষক প্রয়াত চানদুল্লাহ আকন্দের পুত্র। এই ঘটনায় তিনি গতকাল (শুক্রবার) রাতে কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। 

 লিখিত অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা গেছে, কৃষক ও গো-খামারি আব্দুর রহমানের সাথে একই গ্রামের মৃত মোকছেদ আলীর পুত্র আব্দুল মজিদ (৫৬), আব্দুস সালাম (৫৩) সাইফুলদের জমি নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে গত শুক্রবার বিকেল চারটায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল মজিদ লোকজন নিয়ে একযোগে আব্দুর রহমানের বাড়িতে হামলা চালায়। এসময় তারা গো-খামারের আধাপাকা ঘর ও রান্নাঘরে ভাংচুর চালিয়ে লন্ডভন্ড করে ফেলে। বাঁধা দিতে গেলে আব্দুর রহমানের স্ত্রী রেবেকা খাতুনকে চুলের মুঠি ধরে মারপিট করে জখম করা হয়েছে। 

এরপর আক্রমণকারিরা কৃষক রহমানের ঘরে থাকা  ১৭ মণ ধান, ৪০ মণ ভুট্টা এবং খামার থেকে তিনিট গরু নিয়ে যায়। পরে রহমানের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আক্রমণকারিরা বীরদর্পে  চলে যায়। যাবার সময় রহমানকে প্রাণনাশের হুমকী ধামকি দিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

শনিবার সকালে সরেজমিন ওই বাড়িতে গিয়ে দেখা গেছে রান্নাঘর পুরোপুরি নষ্ট করা হয়েছে। গো-খামারের ইটের ওয়াল ভেঙ্গে ফেলা হয়েছে। জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে। 

এসময় নাম প্রকাশ না করার শর্তে রহমানের প্রতিবেশীরা জানান, মজিদের লোকজন দলবদ্ধভাবে এসে একযোগে হামলা করে ভাংচুর করেছে। আমরা ভয়ে বের হইনি। পরে যখন আমরা একযাগে বের হই তখন তারা চলে যায়। 

এ বিষয়ে কথা বলার জন্যে আব্দুল মজিদ জানান, আমাদের জমি ওরা জবর দখল করে রেখেছিলো। লুটপাট কিছু হয়নি। 

 কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান জানান, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।” #  (ছবি আছে)

 মাহমুদুল হাসান শুভ , কাজিপুর, সিরাজগঞ্জ

 ২/৫/২৬   ০১৭৯২৯৯৭৫৪৩

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

কাজিপুরে বাড়িতে হামলা ভাংচুর, খামার থেকে গরু লুট

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত