নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ট্যাফেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশের এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ সুপার নওগাঁর সার্বিক দিক নির্দেশনায় মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
গত ২ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ধামইরহাট পৌরসভার ঘুগসিব্রীজ এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ২০ পিচ মাদকদ্রব্য ট্যাফেন্টাডল ট্যাবলেটসহ থানাধীন চকযদুর শ্রী রাজেন প্রসাদ (৪৭) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার তরিকুল ইসলাম স্যারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন