মঙ্গলবার, ০৫ মে ২০২৬
০৫ মে, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

কুমিল্লা বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লার বুড়িচংয়ের মনোহরপুর জঙ্গলবাড়ি সড়কের সামনে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (২ মে) সকাল আনুমানিক ৯টার দিকে বুড়িচং থানার মনোহরপুর জঙ্গলবাড়ি সড়কের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আসামি মো: কাউছার মিয়া (৪৩) জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর এলাকার মৃত লিল মিয়ার ছেলে। 

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এসআই (নিঃ) জিয়াউল হক জিয়ার নেতৃত্বে এবং এএসআই মাঈনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সসহ শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার মনোহরপুর জঙ্গলবাড়ি সড়কের সামনে অভিযান পরিচালনা করে ১০ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী কাউছার মিয়াকে আটক করা হয়।

এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জাবান, আটককৃত আসামির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

কুমিল্লা বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

কুমিল্লার বুড়িচংয়ের মনোহরপুর জঙ্গলবাড়ি সড়কের সামনে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (২ মে) সকাল আনুমানিক ৯টার দিকে বুড়িচং থানার মনোহরপুর জঙ্গলবাড়ি সড়কের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আসামি মো: কাউছার মিয়া (৪৩) জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর এলাকার মৃত লিল মিয়ার ছেলে। 

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এসআই (নিঃ) জিয়াউল হক জিয়ার নেতৃত্বে এবং এএসআই মাঈনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সসহ শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার মনোহরপুর জঙ্গলবাড়ি সড়কের সামনে অভিযান পরিচালনা করে ১০ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী কাউছার মিয়াকে আটক করা হয়।

এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জাবান, আটককৃত আসামির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত