সখীপুরে স্বর্ণের দাম নির্ধারিত মূল্য থেকে বেশি মূল্যে বিক্রি করায় নিউ শীকৃষ্ণ জুয়েলারীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার (২৯ এপ্রিল) এক ক্রেতা কর্তৃক অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় জরিমানা প্রদান করা হয়।
জানা যায়, মনির হোসেন নামের এক ক্রেতা গত ৯ মার্চ সখীপুর বাজারের ওই দোকান থেকে ২২ ক্যারেটের স্বর্ণের গহনা ক্রয় করেন। গহনা ক্রয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ১২ হাজার টাকা রাখা এবং বিদেশি গহনার কথা বলে দেশি গহনা বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগ তুলে তিনি অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল তদন্ত শেষে অভিযোগের সত্যতা পান। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ হিসেবে ২ হাজার টাকা আইন অনুযায়ী অভিযোগকারীকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন