জামালপুরের মাদারগঞ্জে “লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার, প্রদর্শনী ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী-এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক-এর সঞ্চালনায়
আয়োজিত সেমিনারে বকত্ব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান,উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল হাইদার,বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাইন্টিফিক অফিসার সম্রাট মোহাই মিনুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।
সেমিনারের পাশাপাশি আয়োজিত বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট কৃষি প্রযুক্তি, পরিবেশবান্ধব উদ্ভাবন, স্বল্প ব্যয়ে ব্যবহারযোগ্য যন্ত্রপাতি ও তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে। শিক্ষার্থীদের সৃজনশীল ও গবেষণাধর্মী এসব প্রদর্শনী দর্শনার্থীদের ব্যাপকভাবে আকৃষ্ট করে।
অতিথিরা মেলার স্টলসমূহ পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে তাদের আগ্রহকে সাধুবাদ জানান। পরে সেরা প্রদর্শনী উপস্থাপনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন