নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছা: শারমিন বেগম সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার ভোটারদের উদ্দেশ্যে এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
শারমিন বেগম বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও সেবা কার্যক্রম অব্যাহত রাখতে চান। নারী উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান।
তিনি আরও বলেন, “আমি আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করছি। নির্বাচিত হলে কিশোরগঞ্জ উপজেলাকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় পরিণত করতে কাজ করবো ইনশাআল্লাহ।”
এসময় তার স্বামী মাজহারুল ইসলাম মিস্টারও এলাকাবাসীর কাছে সমর্থন কামনা করেন এবং সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে।
বিভিন্ন পদপ্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে সমর্থন চাইছেন এবং নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন