আগামী ৬ এপ্রিল ২০২৬ শে নীলফামারী প্রেসক্লাবের নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আব্দুর রশীদ শাহ।
তিনি বর্তমানে নিউজ ২৪-এর নীলফামারী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে যুক্ত থেকে তিনি জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেছেন।
প্রার্থী হিসেবে তিনি বলেন, “সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মান উন্নয়ন এবং প্রেসক্লাবকে আরও গতিশীল ও আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমার লক্ষ্য।”
তিনি সকল সদস্যদের কাছে দোয়া ও মূল্যবান ভোট কামনা করেছেন।
প্রেসক্লাবের আসন্ন নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বলে জানা গেছে।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন