বাগেরহাটের মোংলার উপজেলার সুন্দরবন ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারী (বুধবার ) সুন্দরবন ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ১ নং ওয়ার্ড সভাপতি আনোয়ার তালুকদার বলেন, আমাদের এই বিএনপির দলীয় দোয়া ও ইফতার মাহফিল প্রতি বছরের মতো এ বছরও আয়োজন করেছি আমরা এবং প্রতি বছরই এ ধারা অব্যাহত রাখতে। মহান আল্লাহর দরবারে আকুল আবেদন জানাই, তিনি আমাদের আপোষহীন দেশনেত্রীকে যেন তাঁর জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমাদের প্রিয় নেতা মরহুম জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করছি এবং আমাদের বর্তমান নেতা তারেক রহমান যেন দেশকে সুন্দর ভাবে পরিচালনা করতে পারে এটাই কামনা করছি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, আমাদের প্রিয় নেত্রীর আত্মার শান্তির জন্য দোয়া করি। তিনি সারাজীবন এদেশের মানুষের জন্য লড়েছেন, আপস করেননি কোনো অন্যায়ের সাথে। সুন্দরবন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সকল নেতাকর্মীদের প্রতি আমার উদাত্ত আহ্বান জানাই- দেশনেত্রী আমাদের যে গণতন্ত্রের শিক্ষা দিয়ে গেছেন, তা রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান ইতিমধ্যেই ৩৬ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করেছেন। কৃষকদেরকে কৃষি কার্ড প্রদান করবেন। তাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা এক হয়ে কাজ করবো।
আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত একই সাথে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেতা ফখরুল ইসলাম, সুন্দরবন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির হাওলাদার, উপজেলা কৃষক দলের সভাপতি অদুদ হাওলাদার, সুন্দরবন ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ স্থানীয় সাধারণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আনোয়ার তালুকদার।
বিষয় : বিএনপি

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন