মঙ্গলবার, ০৫ মে ২০২৬
০৫ মে, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত
রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি রামগড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

রোববার ( ৮ই মার্চ ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে  একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভির আহমেদ  সিদ্দিকী সঞ্চালনা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যক্তব্য প্রদান করেন রামগড় থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, উপজেলা এনসিপির সমন্বয়ক মো. হারুনুর রশীদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিস হ্যাপি চাকমা,  রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু এবং তথ্য আপা ম্রাচাই মার্মা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। তারা নারী শিক্ষা, নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা, সহিংসতা প্রতিরোধ এবং নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।বক্তারা আরও বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে নারীরা এখন শিক্ষা, কর্মসংস্থান, প্রশাসন ও নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজের সর্বস্তরে নারীর প্রতি সম্মান, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এসময় বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারী অধিকার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা অনুষ্ঠানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত