মঙ্গলবার, ০৫ মে ২০২৬
০৫ মে, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জামালপুরের মোঃ আনিছুর রহমান (আনিছ)

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন কারা নির্যাতিত ছাত্রনেতা মোঃ আনিছুর রহমান আনিছ। শনিবার ( ২ মে) রাতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি প্রকাশের পর এ তথ্য জানা যায়। আনিছুর রহমান আনিছ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি এলাকার বাসিন্দা। ২০১৩ সালে স্কুল জীবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতিতে নাম লেখান তিনি৷ এরপর উচ্চ শিক্ষার জন্য শহীদ তিতুমীর কলেজে ভর্তি  হয়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ শুরু করেন তিনি৷ নির্বাচিত হোন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক। একই সাথে জামালপুর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক পদেও আসীন হোন। এরমাঝে ২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি চলাকালীন সময় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেন তিনি। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় আনিছুর রহমান আনিছ বলেন,আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ভাইয়ের প্রতি।একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি জামালপুর -৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক  জনাব মোস্তাফিজুর রহমান বাবুল ভাইয়ের প্রতি। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জামালপুরের মোঃ আনিছুর রহমান (আনিছ)

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন কারা নির্যাতিত ছাত্রনেতা মোঃ আনিছুর রহমান আনিছ। শনিবার ( ২ মে) রাতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি প্রকাশের পর এ তথ্য জানা যায়। আনিছুর রহমান আনিছ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি এলাকার বাসিন্দা। ২০১৩ সালে স্কুল জীবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতিতে নাম লেখান তিনি৷ এরপর উচ্চ শিক্ষার জন্য শহীদ তিতুমীর কলেজে ভর্তি  হয়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ শুরু করেন তিনি৷ নির্বাচিত হোন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক। একই সাথে জামালপুর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক পদেও আসীন হোন। এরমাঝে ২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি চলাকালীন সময় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেন তিনি। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় আনিছুর রহমান আনিছ বলেন,আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ভাইয়ের প্রতি।একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি জামালপুর -৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক  জনাব মোস্তাফিজুর রহমান বাবুল ভাইয়ের প্রতি। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত