বুধবার, ০৪ মার্চ ২০২৬
০৪ মার্চ, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১

সিরাজগঞ্জ কাজিপুরে বালুবাহী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১ টায় উপজেলার সোনামুখী ইউনিয়নের ঢকঢগিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, কাজিপুর থেকে শেরপুরগামী বালুবাহী একটি ট্রাককে শেরপুর থেকে কাজিপুরমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এসময়  বালিবাহী ট্রাকটির সামনের গ্লাস ভেঙ্গে যায়। আর অন্য ট্রাকটি  রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে করে ওই ট্রাকের চালক চাপা পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে  চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠায়। আহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই

ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। 

 কাজিপুর থানার এসআই কায়সার জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। খাদে পড়া ট্রাকের মালিককে খবর দেয়া হয়েছে। কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।” 

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

বুধবার, ০৪ মার্চ ২০২৬

কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

সিরাজগঞ্জ কাজিপুরে বালুবাহী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১ টায় উপজেলার সোনামুখী ইউনিয়নের ঢকঢগিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, কাজিপুর থেকে শেরপুরগামী বালুবাহী একটি ট্রাককে শেরপুর থেকে কাজিপুরমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এসময়  বালিবাহী ট্রাকটির সামনের গ্লাস ভেঙ্গে যায়। আর অন্য ট্রাকটি  রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে করে ওই ট্রাকের চালক চাপা পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে  চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠায়। আহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই

ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। 

 কাজিপুর থানার এসআই কায়সার জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। খাদে পড়া ট্রাকের মালিককে খবর দেয়া হয়েছে। কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।” 

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)
মোবাইল: ০১৮২৭৭৫৪৬৩৫

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত