বুধবার, ০৪ মার্চ ২০২৬
০৪ মার্চ, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে রামগড়ের সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

খাগড়াছড়ির রামগড়ে বিভিন্ন সরকারি উন্নয়ন মূলক কার্যক্রম ও দপ্তর পরিদর্শন করেছেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়া উদ্দীন। পরিদর্শন শেষে তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। 

আজ মঙ্গলবার ৩ মার্চ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম এর সভাপতিত্বে পৌরসভা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রকল্প বাস্তবায়নের বর্তমান অবস্থা, বরাদ্দ ও ব্যয়ের হিসাব, কাজের মান এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

এ সময় তিনি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাব দিহিতা ও সময়মতো কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিভাগীয় কমিশনারের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত। 

এছাড়াও উপস্থিত ছিলেন রামগড় ৪৩ বিজিবির এডি মোঃ শামসুল হক , রামগড় সরকারি কলেজের অধ্যক্ষ শওকত আলম, রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম সহ উপজেলার সকল পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। তিনি কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সভা শেষে তিনি স্থানীয় প্রশাসনকে উন্নয়ন কার্যক্রমের গতি আরও বাড়ানো এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

বুধবার, ০৪ মার্চ ২০২৬

চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে রামগড়ের সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

খাগড়াছড়ির রামগড়ে বিভিন্ন সরকারি উন্নয়ন মূলক কার্যক্রম ও দপ্তর পরিদর্শন করেছেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়া উদ্দীন। পরিদর্শন শেষে তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। 

আজ মঙ্গলবার ৩ মার্চ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম এর সভাপতিত্বে পৌরসভা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রকল্প বাস্তবায়নের বর্তমান অবস্থা, বরাদ্দ ও ব্যয়ের হিসাব, কাজের মান এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

এ সময় তিনি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাব দিহিতা ও সময়মতো কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিভাগীয় কমিশনারের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত। 

এছাড়াও উপস্থিত ছিলেন রামগড় ৪৩ বিজিবির এডি মোঃ শামসুল হক , রামগড় সরকারি কলেজের অধ্যক্ষ শওকত আলম, রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম সহ উপজেলার সকল পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। তিনি কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সভা শেষে তিনি স্থানীয় প্রশাসনকে উন্নয়ন কার্যক্রমের গতি আরও বাড়ানো এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)
মোবাইল: ০১৮২৭৭৫৪৬৩৫

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত