নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০৫ বোতল মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ উপজেলার দক্ষিণ বাহাগিলি ইউনিয়নের ঘোনপাড়া এলাকার প্রভাস চন্দ্র রায়ের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন