আসিফ ইশতিয়া লিওন
নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নে গরু চুরির সময় গরু সহ চোরকে আটক করে স্থানীয় লোকজন।
সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকাল চারটায় সময় খামারি নিতাই ইউনিয়নের পঞ্চায়েত পাড়া গ্রামের আমজাদুল আরেফিন চৌধুরীর ছেলে খাজাউল আরেফিন চৌধুরী গরুর খাদ্য নেওয়ার জন্য নিতাই বাজারে যায়। এ সময় নীলফামারী জেলার সিট বড়ুয়া শেখ পাড়ার মৃত নারুকা মামুদের ছেলে অবুদ্দি মামুদ(৭২) ও তার ছেলে আব্দুল মতিন গরুটিকে চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে গরু সহ চোরকে আটক করে কিশোরগঞ্জ থানায় অবহিত করেন।
কিশোরগঞ্জ থানার এসআই জগদীশ চন্দ্র রায় ঘটনাস্থলে শুক্রবার রাত্রি ৯ ঘটিকার সময় গিয়ে একটি সাদা ও কালো রঙের গাভী যাহার আনুমানিক মূল্য ২ লক্ষ ২০ হাজার টাকা। গরু চোর আব্দুল মতিন ও অবুদ্দি মামুদকে থানায় নিয়ে এসে গরুর মালিক খাজাউল আরেফিন চৌধুরী বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় এটি মামলা দায়ের করেন।
কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীদেরকে আজ শনিবার দুপুরে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

রোববার, ০১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন