রোববার, ০১ মার্চ ২০২৬
০১ মার্চ, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকার হাত-পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

গাইবান্ধা গোবিন্দগঞ্জ পৌর শহরের নিজ বাড়ি থেকে শামসুন্নাহার রুমা (৪৫) নামের এক স্কুল শিক্ষিকার মরহেদ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলের দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের গোবিন্দপুর (পুরাতন বন্দর) এলাকায় এ ঘটনা ঘটনা। 

নিহত শামসুন্নাহার রুমা উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী (উত্তর) গ্রামের ছোলাইমান মাস্টারের মেয়ে।

স্বজনরা জানায়, আজ শনিবার সকাল গড়িয়ে দুপুর হলেও রুমার কোনা সারাশব্দ না পেয়ে তার শয়ন ঘরের দরজা খোলা হয়। এসময় তার ওড়না পেচানো হাত-পা বাধা লাশ পড়ে থাকতে দেখা যায়। একইসঙ্গে ঘরের ভেতর বিভিন্ন আসবাপত্র তছনছ আবস্থায় ছিলো। রুমার শরীরের বিভিন্ন অংশে যখমের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে কে বা কারা শ্বাসরোধে হত্যা করেছে। এর আগেও রুমার ঘরে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে বলে স্বনদের দাবি।  

এ ঘটনার সত্যতা স্বীকার করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে রুমা নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

রোববার, ০১ মার্চ ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকার হাত-পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গাইবান্ধা গোবিন্দগঞ্জ পৌর শহরের নিজ বাড়ি থেকে শামসুন্নাহার রুমা (৪৫) নামের এক স্কুল শিক্ষিকার মরহেদ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলের দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের গোবিন্দপুর (পুরাতন বন্দর) এলাকায় এ ঘটনা ঘটনা। 

নিহত শামসুন্নাহার রুমা উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী (উত্তর) গ্রামের ছোলাইমান মাস্টারের মেয়ে।

স্বজনরা জানায়, আজ শনিবার সকাল গড়িয়ে দুপুর হলেও রুমার কোনা সারাশব্দ না পেয়ে তার শয়ন ঘরের দরজা খোলা হয়। এসময় তার ওড়না পেচানো হাত-পা বাধা লাশ পড়ে থাকতে দেখা যায়। একইসঙ্গে ঘরের ভেতর বিভিন্ন আসবাপত্র তছনছ আবস্থায় ছিলো। রুমার শরীরের বিভিন্ন অংশে যখমের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে কে বা কারা শ্বাসরোধে হত্যা করেছে। এর আগেও রুমার ঘরে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে বলে স্বনদের দাবি।  

এ ঘটনার সত্যতা স্বীকার করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে রুমা নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)
মোবাইল: ০১৮২৭৭৫৪৬৩৫

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত