যশোরের বাঘারপাড়া উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের দরাজহাট গ্রামে মাদক সেবন ও মাদক বহনের অপরাধে মিলন হোসেন (পিতা: আবু তালেব মোল্লা) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দরাজহাট গ্রামে মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক সেবন ও বহনের সময় মিলন হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে বাঘারপাড়া থানার এসআই মো: সজীব আহমেদের নেতৃত্বে থানার একটি চৌকস পুলিশ দল উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করেন।দণ্ড প্রদানের পর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার উপস্থিত গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, "মাদকের বিষয়ে বাঘারপাড়া উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এটি আমাদের জিরো টলারেন্স নীতি। মাদকের সাথে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমরা একটি মাদকমুক্ত ও সুশৃঙ্খল বাঘারপাড়া উপজেলা গড়তে চাই।"
তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, "আপনার এলাকায় মাদকের সাথে জড়িত বা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত এমন ব্যক্তিদের সম্পর্কে সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করুন। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আসুন সকলে মিলে মাদককে 'না' বলি।"এলাকাবাসী প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

রোববার, ০১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন