‘একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না’—এই রূঢ় বাস্তবতাকে সামনে রেখে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ও পঙ্গুত্ববরণকারীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে যশোর, মাগুরা ও ঝিনাইদহ জেলার ১৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ৫ কোটি ৮৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিআরটিএ-র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ ভুক্তভোগী পরিবারগুলোর হাতে এই আর্থিক সহায়তার চেক তুলে দেন।জেলা ভিত্তিক চেক পেল যশোরের ৬৯টি পরিবার।ঝিনাইদহের ৬২টি পরিবার।মাগুরা জেলার ১৯টি পরিবার।
প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান জানান, বর্তমান সড়ক দুর্ঘটনার প্রায় ৭০ শতাংশই মোটরসাইকেল কেন্দ্রিক। এই ঝুঁকি কমাতে সরকার নতুন নিয়ম করতে যাচ্ছে। এখন থেকে নতুন মোটরসাইকেল বিক্রির সময় ক্রেতাকে বাধ্যতামূলকভাবে দুটি বিআরটিএ অনুমোদিত হেলমেট প্রদান করতে হবে—এমন একটি প্রস্তাবনা বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি চালকদের জীবন রক্ষায় ট্রাফিক আইন মেনে চলা এবং মানসম্মত হেলমেট ব্যবহারের কঠোর আহ্বান জানান।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ-র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) দেবাশীষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।অনুষ্ঠানে বক্তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে চালক ও পথচারী উভয় পক্ষকেই আরও সচেতন হওয়ার অনুরোধ জানান।

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন