সোমবার, ০২ মার্চ ২০২৬
০২ মার্চ, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে এনামুল হক এনাম নির্বাচিত

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৫–২০২৬ মেয়াদের নির্বাচনে তাহিরপুর উপজেলা যুবদলের সংগ্রামী আহবায়ক জনাব এনামুল হক এনাম পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি দীর্ঘদিন ধরে স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে ব্যবসায়ী মহলে তিনি একজন পরিচিত মুখ হিসেবে বিবেচিত। নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হওয়ায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নবনির্বাচিত পরিচালক এনামুল হক এনাম বলেন, সুনামগঞ্জের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। তিনি ব্যবসায়ীদের সমস্যা সমাধান ও নতুন বিনিয়োগের পরিবেশ তৈরিতে চেম্বারের ভূমিকা আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি জেলার ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন হিসেবে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিষয় : নির্বাচন

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

সোমবার, ০২ মার্চ ২০২৬

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে এনামুল হক এনাম নির্বাচিত

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৫–২০২৬ মেয়াদের নির্বাচনে তাহিরপুর উপজেলা যুবদলের সংগ্রামী আহবায়ক জনাব এনামুল হক এনাম পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি দীর্ঘদিন ধরে স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে ব্যবসায়ী মহলে তিনি একজন পরিচিত মুখ হিসেবে বিবেচিত। নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হওয়ায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নবনির্বাচিত পরিচালক এনামুল হক এনাম বলেন, সুনামগঞ্জের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। তিনি ব্যবসায়ীদের সমস্যা সমাধান ও নতুন বিনিয়োগের পরিবেশ তৈরিতে চেম্বারের ভূমিকা আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি জেলার ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন হিসেবে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)
মোবাইল: ০১৮২৭৭৫৪৬৩৫

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত