বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

কাজিপুরে হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান- ৫০ হাজার টাকার অর্থদন্ড

মাহমুদুল হাসান শুভ কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 পবিত্র রমজানে নিত্য  প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিযন্ত্রণ  রাখতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন হোটেল ও দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিক হয়েছে।  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কার্যালয় যৌথ অভিযান পরিচালনা করেন।  সোমবার (২৩ ফেব্রুয়ারি)   দুপুরে কাজিপুর উপজেলার মেঘাই পুরান  বাজারে  হোটেল, মুদিদোকান, বেকারি দোকানে  এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানগুলো তদারকি করা হয়। এসময় মেঘাই বাজারে  সান্ত্বনা  হোটেলের মালিককে  নানা অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৩৯ ও ৪৩ ধারায় তিরিশ হাজার টাকা এবং জাহাঙ্গীর হোটেল মালিক জাহাঙ্গীরকে কুড়ি হাজার টাকা অর্থদন্ড করেন । এসময় হোটেল দুটির পোড়া তৈল, বাসি ইফতারি ও ক্ষতিকর খাদ্য উপাদান জব্দ করে ধ্বংস করা হয়। অভিযানে অন্যদের মধ্যে অংশ নেন সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, জেলা নিরাপদ খাদ্য অফিসার আতিকুর রহমান।

 এ সময় উপস্থিত ছিলেন  স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম রন্টি, কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) কাজিপুর উপজেলা শাখার সহসভাপতি মোঃ সেলিম রেজা  ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। 

উপজেলা  সহকারী কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া বলেন, “ মানসম্পন্ন পণ্য সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

কাজিপুরে হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান- ৫০ হাজার টাকার অর্থদন্ড

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মাহমুদুল হাসান শুভ কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 পবিত্র রমজানে নিত্য  প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিযন্ত্রণ  রাখতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন হোটেল ও দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিক হয়েছে।  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কার্যালয় যৌথ অভিযান পরিচালনা করেন।  সোমবার (২৩ ফেব্রুয়ারি)   দুপুরে কাজিপুর উপজেলার মেঘাই পুরান  বাজারে  হোটেল, মুদিদোকান, বেকারি দোকানে  এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানগুলো তদারকি করা হয়। এসময় মেঘাই বাজারে  সান্ত্বনা  হোটেলের মালিককে  নানা অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৩৯ ও ৪৩ ধারায় তিরিশ হাজার টাকা এবং জাহাঙ্গীর হোটেল মালিক জাহাঙ্গীরকে কুড়ি হাজার টাকা অর্থদন্ড করেন । এসময় হোটেল দুটির পোড়া তৈল, বাসি ইফতারি ও ক্ষতিকর খাদ্য উপাদান জব্দ করে ধ্বংস করা হয়। অভিযানে অন্যদের মধ্যে অংশ নেন সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, জেলা নিরাপদ খাদ্য অফিসার আতিকুর রহমান।

 এ সময় উপস্থিত ছিলেন  স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম রন্টি, কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) কাজিপুর উপজেলা শাখার সহসভাপতি মোঃ সেলিম রেজা  ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। 

উপজেলা  সহকারী কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া বলেন, “ মানসম্পন্ন পণ্য সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)
মোবাইল: ০১৮২৭৭৫৪৬৩৫

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত