সৈয়দ আবু ইউসুফ
বিশেষ প্রতিনিধি
খন্দকার মোশাররফ হোসেন, সেলিম ভূঁইয়া, শাহ মোফাজ্জল, জসিম উদ্দিন, মনিরুল হক, আতিকুল আলম, জাকারিয়া তাহের সুমন, আবুল কালাম এবং মোবাশ্বের আলম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতেই জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। একইসঙ্গে আরও একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন বিএনপির এক সদ্য বহিষ্কৃত নেতা।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ১ লাখ ৪০ হাজার ৩০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মনিরুজ্জামান বাহালুল পেয়েছেন ৯০ হাজার ৪৯৯ ভোট।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির অধ্যক্ষ সেলিম ভূঁইয়া৭৬ হাজার ২৬৮ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মতিন পান ৬২ হাজার ৩৮৫ ভোট এবং জামায়াতের নাজিম উদ্দিন পান ৫০ হাজার ১৩৬ ভোট।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ১ লাখ ৫৮ হাজার ৯৩ ভোট পেয়ে জয়লাভ করেন। জামায়াতের মো. ইউসুফ সোহেল পান ১ লাখ ৪ হাজার ৫৮০ ভোট।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির জসিম উদ্দিন ১ লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট পেয়ে জয়ী হন। জামায়াতের ড. মোবারক হোসাইন পান ১ লাখ ২৪ হাজার ৫৪৭ ভোট।
কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে বিএনপির মনিরুল হক চৌধুরী ১ লাখ ৯৯ হাজার ৩৭২ ভোট পেয়ে বিজয়ী হন। জামায়াতের কাজী দ্বীন মোহাম্মদ পান ১ লাখ ১৪ হাজার ২২৬ ভোট।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে আতিকুল আলম শাওন ৯০ হাজার ৮১৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ড. রেদোয়ান আহমেদ পান ৪৭ হাজার ৯২৫ ভোট।
কুমিল্লা-৮(বরুড়া) আসনে বিএনপির জাকারিয়া তাহের সুমন ১ লাখ ৬৭ হাজার ৪৮৬ ভোট পেয়ে বিজয়ী হন। জামায়াতের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল পান ৪১ হাজার ২০৯ ভোট।
কুমিল্লা-৯(লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির আবুল কালাম ১ লাখ ৬৮ হাজার ১০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জামায়াতের অধ্যাপক সরোয়ার আলম সিদ্দিকী পান ১ লাখ ১৩ হাজার ৪৫৪ ভোট।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। এ আসনে ১৫৩টি ভোটকেন্দ্রে মোবাশ্বের আলম ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাত দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ১৫০ ভোট।
এর আগে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় ভোট গণনা। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন গণভোটেও অংশ নেন ভোটাররা। ফলাফল ঘোষণা উপলক্ষে কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের সম্মেলন কক্ষে ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্র খোলা হয়।

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন