শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

সকালেই ভোটাধিকার প্রয়োগ করলেন জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক

ছবি প্রতিনিধি

আসিফ ইশতিয়া লিওন 

নীলফামারী জেলা প্রতিনিধি 

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক আজ ভোটগ্রহণের দিন সকালে সৈয়দপুর সরকারি কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সকালেই তিনি কেন্দ্র প্রাঙ্গণে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত আলাপচারিতায় বলেন, “আমি আশা করি ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনই আমাদের প্রত্যাশা।”

কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন।

উল্লেখ্য, নীলফামারী-৪ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

সকালেই ভোটাধিকার প্রয়োগ করলেন জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসিফ ইশতিয়া লিওন 

নীলফামারী জেলা প্রতিনিধি 

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক আজ ভোটগ্রহণের দিন সকালে সৈয়দপুর সরকারি কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সকালেই তিনি কেন্দ্র প্রাঙ্গণে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত আলাপচারিতায় বলেন, “আমি আশা করি ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনই আমাদের প্রত্যাশা।”

কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন।

উল্লেখ্য, নীলফামারী-৪ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)
মোবাইল: ০১৮২৭৭৫৪৬৩৫

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত