শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১৭ জুলাই, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

র‍্যাব-৫ এর অভিযানে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট গ্রেফতার

জয়পুরহাটে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-৩। রোববার গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার চিনিকল এলাকায় অভিযান পরিচালনা করে বিপ্লব হোসেন নামের ওই মাদক কারবারিকে আটক করা হয়।র‍্যাব জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার ২০০ টাকা। গ্রেফতারকৃত বিপ্লব হোসেন জয়পুরহাট সদর উপজেলার তেঘর সামাদ মন্ডল পাড়ার বাসিন্দা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব। এছাড়া তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রি করতেন বলেও জানা গেছে।র‍্যাব আরও জানায়, মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়েরের পর আসামিকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ এর অভিযানে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট গ্রেফতার