শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

শান্ত ভোরে নাগরিক অধিকার প্রয়োগ: যশোর সদর আসনে অনিন্দ্য ইসলাম অমিতের ভোট প্রদান

কুয়াশাচ্ছন্ন ভোরের নিস্তব্ধতা ভেঙে দিনের শুরুতেই ভোটকেন্দ্রে হাজির হলেন যশোর-৩ (সদর) আসনের হেভিওয়েট প্রার্থী জননেতা অনিন্দ্য ইসলাম অমিত। আজ বৃহস্পতিবার সকাল ঠিক ০৭:৩০ মিনিটে শহরের ঘোপ টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।সাধারণত বড় প্রার্থীদের ঘিরে নেতাকর্মীদের বিশাল জটলা থাকলেও, এদিন সকালে অনেকটা সাদামাটাভাবেই কেন্দ্রে প্রবেশ করেন অমিত। লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ ভোটারদের সাথে সৌজন্য বিনিময় শেষে তিনি তার নির্দিষ্ট বুথে গিয়ে ভোট দেন।ভোটদান শেষে কেন্দ্র থেকে বেরিয়ে অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত সাংবাদিকদের জানান, সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। দিনের শুরুতেই নিজের ভোটটি দিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানান।এদিকে, সকাল থেকে ঘোপ টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। এখন পর্যন্ত ওই এলাকায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানা গেছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শান্ত ভোরে নাগরিক অধিকার প্রয়োগ: যশোর সদর আসনে অনিন্দ্য ইসলাম অমিতের ভোট প্রদান