চৌদ্দগ্রামের ভারত সীমান্তবর্তী কয়েকটি চিহিৃত গ্রাম মাদক পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে| ভারত থেকে রাতের আঁধারে পাচার হয়ে আসছে গাঁজা ও ফেনসিডিল| আর সে গুলো চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে চলে যাচ্ছে সিন্ডিকেটের হাত ধরে| পাশাপাশি কক্সবাজার থেকে ইয়াবা এনে তা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছে চৌদ্দগ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ীরা| সম্প্রতি চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন স্থানে চৌদ্দগ্রামের শীর্ষ কয়েকজন ব্যবসায়ী আটক হয়েছে| এরই ধারাবাহিকতায় বুধবার সকালে গাড়িতে ¯^রাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে মাদক পাচারকালে ৬ হাজার পিস ইয়াবাসহ চৌদ্দগ্রামের শীর্ষ এক মাদক ব্যবসায়ীসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা| কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু রাবার বাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়|আটককৃতরা হলেন, চৌদ্দগ্রামের শালুকিয়া গ্রামের আবদুল গফুরের ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রুপগঞ্জের পশ্চিম নাউ এলাকার মৃত শহিদুল ইসলাম সুরুজের মেয়ে সিমা ইসলাম (২২) ও মিরপুর ১ ন¤^র এলাকার কামরুজ্জামান রনির মেয়ে উর্মি আকতার উষা (১৯)|কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল জানান, পাচারকারীরা একটি প্রাইভেট কারে টেকনাফ থেকে ইয়াবার চালান কিনে রাজধানী ঢাকায় নিয়ে যাচ্ছিলেন| গাড়িটিতে ¯^রাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ছিল| গোপন সূত্রে খবর পেয়ে মাদক নিয়ন্ত্রণ বিভাগের কর্মীরা কারটি থামিয়ে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ পাচারকারীদের গ্রেপ্তার করেন| এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে|