শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

নির্বাচন

সিরাজগঞ্জ ৩ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, দীর্ঘ লাইনে ভোটারদের উপস্থিত

 সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গত (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এর আগেই বিভিন্ন কেন্দ্রের সামনে ভিড় করেন ভোটাররা। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় নারী-পুরুষ ভোটারদের। নির্বিঘ্ন পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন তারা।সকাল ৯টায় আমশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন অধ্যাপক ড.শায়েখ মাওলানা দাঁড়িপাল্লা প্রতীকের প্রতিনিধি যিনি প্রায় ১০ মাস সিরাজগঞ্জ ৩ আসনের আনাছে কানাছে, মাঠে ঘাট চুষে বেড়ানোসহ প্রত্যেক স্তরের মানুষের প্রাণের নেতা, এই আসনে নিশ্চিত জয় জেনেও জোটের জন্য কুরবানি দেওয়া সেই ত্যাগি নেতা জনাব অধ্যাপক শায়েখ ড. মাওলানা আব্দুস সামাদ জোটের প্রার্থী হাফেজ মুফতি আব্দুর রউফ সাহেবের রিকশা প্রতীকে ভোট প্রদান শেষে তিনি বলেন, ‘মানুষের দীর্ঘ অপেক্ষার পর যে কাঙ্ক্ষিত ভোট হচ্ছে, সে ভোট যাতে ভোটাররা ভালোভাবে দিতে পারেন, সে ব্যাপারে প্রশাসনের নজরদারি প্রয়োজন।’তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো থাকলেও চূড়ান্ত ফলাফল না পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।’ভোটাদের সাথে কথা বলে যানা যায়, ভোট গণনায় কি হবে জানিনা। তবে আমরা ঈদের মতই ভোট দিয়ে আন্দ অনুভাব করছি।আরেক জন ভোটার বলেন, আমরা দীর্ঘ প্রায় ১৫ বছরে ভোট  দিতে পারি নি, তাই এবার আমরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে আমরা খুশি।

সিরাজগঞ্জ ৩ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, দীর্ঘ লাইনে ভোটারদের উপস্থিত