শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১৭ জুলাই, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

গল্প

বাঁকখালী শুঁটকি মার্কেটের দোকান মালিক ও কর্মচারীদের বার্ষিক বনভোজন, মিলনমেলা অনুষ্ঠিত

কক্সবাজারের ঐতিহ্যবাহী বাঁকখালী শুঁটকি মার্কেটের দোকান মালিক ও কর্মচারীদের উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক বনভোজন, মিলনমেলা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ বদিউল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল করিম। সার্বিক সমন্বয় ও আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জনি।অনুষ্ঠানে মার্কেটের ব্যবসায়ী, দোকান মালিক, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বনভোজনের পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা ও র‍্যাফেল ড্রসহ নানা আয়োজন। এতে অংশগ্রহণকারীরা আনন্দঘন সময় কাটান।বক্তারা বলেন, এমন আয়োজন ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে এক প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বাঁকখালী শুঁটকি মার্কেটের দোকান মালিক ও কর্মচারীদের বার্ষিক বনভোজন, মিলনমেলা অনুষ্ঠিত