১৮ মে ২০২৬, সোমবার জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা পশ্চিম পাড়ায় আমিনুল ইসলাম (৩৬) নামে এক যুবক ফাঁসিতে ঝুলে মারা গেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে আমিনুল ইসলামকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে ঘটনাস্থলে ভিড় জমে যায়।পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ কারণে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলেন না।খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।