শনিবার, ০৭ মার্চ ২০২৬
০৭ মার্চ, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

খাগড়াছড়িতে বন মুরগি নিয়ে নাটক আবার একদিন পর অবমুক্তি

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বন মুরগি অবমুক্ত করা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। গতকাল অবমুক্ত করা মুরগি নিয়ে বিতর্কের পর আজ আবারও একটি বন মুরগি অবমুক্ত করা হয়েছে।

জানা যায়, গতকাল জালিয়াপাড়া রেঞ্জ অফিসের সামনে থেকে একটি বন মুরগি আটকের পর সেটি অবমুক্ত করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করা হয়। ছবিটি রেঞ্জ কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রতিবেদককে পাঠানোর পর ফেসবুকে প্রকাশ করা হয়।

তবে ছবিটি প্রকাশের পর প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, ছবিতে যে মুরগিটি দেখা যাচ্ছে সেটি বন্য মুরগি নয়, বরং একটি দেশি মুরগি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ শুরু হয়।

এ ঘটনার একদিন পর আজ আবারও একটি বন মুরগি অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার গুইমারা নতুন উপজেলা পরিষদ ভবনের সামনে মুরগিটি অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত ছিলেন এবং অবমুক্ত করার ছবিও তোলা হয়।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা ও সমালোচনা চলছে।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

শনিবার, ০৭ মার্চ ২০২৬

খাগড়াছড়িতে বন মুরগি নিয়ে নাটক আবার একদিন পর অবমুক্তি

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বন মুরগি অবমুক্ত করা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। গতকাল অবমুক্ত করা মুরগি নিয়ে বিতর্কের পর আজ আবারও একটি বন মুরগি অবমুক্ত করা হয়েছে।

জানা যায়, গতকাল জালিয়াপাড়া রেঞ্জ অফিসের সামনে থেকে একটি বন মুরগি আটকের পর সেটি অবমুক্ত করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করা হয়। ছবিটি রেঞ্জ কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রতিবেদককে পাঠানোর পর ফেসবুকে প্রকাশ করা হয়।

তবে ছবিটি প্রকাশের পর প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, ছবিতে যে মুরগিটি দেখা যাচ্ছে সেটি বন্য মুরগি নয়, বরং একটি দেশি মুরগি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ শুরু হয়।

এ ঘটনার একদিন পর আজ আবারও একটি বন মুরগি অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার গুইমারা নতুন উপজেলা পরিষদ ভবনের সামনে মুরগিটি অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত ছিলেন এবং অবমুক্ত করার ছবিও তোলা হয়।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা ও সমালোচনা চলছে।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)
মোবাইল: ০১৮২৭৭৫৪৬৩৫

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত