জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া শাহেদ আলী স্কুল মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউল ইসলাম স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক মজনু ফকির এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুখলেসুর রহমান মুখলেস প্রমুখ।
বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। আলোচনা শেষে দেশ, জাতি ও দলের চেয়ারপারসনের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।
বিষয় : বিএনপি

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন