বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
০৫ মার্চ, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

না ফেরার দেশে চলে গেলেন জগন্নাথপুরের অধ্যক্ষ



সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পৌরসভার অন্তর্ভুক্ত ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম সাহেব গতকাল মঙ্গলবার ০৩ মার্চ রাত ৯.৩০ ঘটিকায় সিলেট প্রাইম হসপিটালে ইন্তেকাল করেন। আজ বুধবার ০৪ মার্চ তাহার নিজ বাড়ী স্বজনশ্রী গ্রামে বেলা ২.৩০ মিনিটের সময় জানাযা শেষে দাপণ সম্পন্ন করা হয়। তাঁর বিদায়ে দ্বীনি অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে তিনি ছিলেন জ্ঞানী, পরহেজগার ও বিনয়ী একজন আলিম; একজন নিবেদিতপ্রাণ শিক্ষক; একজন সত্যিকারের অভিভাবক।

শিক্ষকতা তাঁর কাছে কেবল পেশা ছিল না, ছিল আমানত। দীর্ঘ সময় ধরে তিনি নিষ্ঠা, ধৈর্য ও ভালোবাসা দিয়ে ইলমে দ্বীনের খেদমত করে গেছেন। তাঁর স্নেহময় তত্ত্বাবধানে হাজার হাজার ছাত্র গড়ে উঠেছে। আজ তাঁর অসংখ্য শিক্ষার্থী দেশের নানা প্রান্তে দ্বীনের আলো ছড়িয়ে দিচ্ছে—এটাই তাঁর জীবনের সবচেয়ে বড় সাদাকায়ে জারিয়া।

মহান আল্লাহ পাক যেন তাঁকে মাগফিরাত দান করুন, কবরকে নূরে ভরিয়ে দিন, সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও অসংখ্য ছাত্র-শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা। আল্লাহ সবাইকে যেন ধৈর্য ধরদর তাওফিক দান করেন

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬


না ফেরার দেশে চলে গেলেন জগন্নাথপুরের অধ্যক্ষ

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পৌরসভার অন্তর্ভুক্ত ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম সাহেব গতকাল মঙ্গলবার ০৩ মার্চ রাত ৯.৩০ ঘটিকায় সিলেট প্রাইম হসপিটালে ইন্তেকাল করেন। আজ বুধবার ০৪ মার্চ তাহার নিজ বাড়ী স্বজনশ্রী গ্রামে বেলা ২.৩০ মিনিটের সময় জানাযা শেষে দাপণ সম্পন্ন করা হয়। তাঁর বিদায়ে দ্বীনি অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে তিনি ছিলেন জ্ঞানী, পরহেজগার ও বিনয়ী একজন আলিম; একজন নিবেদিতপ্রাণ শিক্ষক; একজন সত্যিকারের অভিভাবক।

শিক্ষকতা তাঁর কাছে কেবল পেশা ছিল না, ছিল আমানত। দীর্ঘ সময় ধরে তিনি নিষ্ঠা, ধৈর্য ও ভালোবাসা দিয়ে ইলমে দ্বীনের খেদমত করে গেছেন। তাঁর স্নেহময় তত্ত্বাবধানে হাজার হাজার ছাত্র গড়ে উঠেছে। আজ তাঁর অসংখ্য শিক্ষার্থী দেশের নানা প্রান্তে দ্বীনের আলো ছড়িয়ে দিচ্ছে—এটাই তাঁর জীবনের সবচেয়ে বড় সাদাকায়ে জারিয়া।

মহান আল্লাহ পাক যেন তাঁকে মাগফিরাত দান করুন, কবরকে নূরে ভরিয়ে দিন, সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও অসংখ্য ছাত্র-শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা। আল্লাহ সবাইকে যেন ধৈর্য ধরদর তাওফিক দান করেন


আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)
মোবাইল: ০১৮২৭৭৫৪৬৩৫

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত