বুধবার, ০৪ মার্চ ২০২৬
০৪ মার্চ, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

ভক্তি আর আবিরের রঙে রঙিন দুর্গাপুর দক্ষিণ ভবানীপুরে দোল উৎসবের জোয়ার

 নেত্রকোণা  দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে দোল পূর্ণিমা বা দোল উৎসব পালিত হয়েছে।

​মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকেই গ্রামটিতে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। দিনভর হরেন্দ্র চন্দ্র সরকার ও প্রান্ত সরকারের বিশেষ উদ্যোগে এই দোল পূজা ও ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। পূজার আনুষ্ঠানিকতা শেষে সমবেত ভক্তদের মাঝে দিনব্যাপী প্রসাদ বিতরণ করা হয়।

​উৎসবে স্থানীয় ভক্তরা আবির খেলায় মেতে ওঠেন এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আয়োজকরা জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় চেতনাকে ছড়িয়ে দিতেই প্রতি বছরের মতো এবারও আনন্দমুখর পরিবেশে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

বুধবার, ০৪ মার্চ ২০২৬

ভক্তি আর আবিরের রঙে রঙিন দুর্গাপুর দক্ষিণ ভবানীপুরে দোল উৎসবের জোয়ার

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

 নেত্রকোণা  দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে দোল পূর্ণিমা বা দোল উৎসব পালিত হয়েছে।

​মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকেই গ্রামটিতে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। দিনভর হরেন্দ্র চন্দ্র সরকার ও প্রান্ত সরকারের বিশেষ উদ্যোগে এই দোল পূজা ও ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। পূজার আনুষ্ঠানিকতা শেষে সমবেত ভক্তদের মাঝে দিনব্যাপী প্রসাদ বিতরণ করা হয়।

​উৎসবে স্থানীয় ভক্তরা আবির খেলায় মেতে ওঠেন এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আয়োজকরা জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় চেতনাকে ছড়িয়ে দিতেই প্রতি বছরের মতো এবারও আনন্দমুখর পরিবেশে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)
মোবাইল: ০১৮২৭৭৫৪৬৩৫

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত