আসিফ ইশতিয়া লিওন
নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে কয়েকজন কর্মকর্তা কর্মচারি ভিতরে আটকা পরেছে বলে জানা গেছে৷
সোমবার (২ মার্চ) দুপুর ১ টার দিকে শহরের ডা জিকরুল হক রোডের ঢাকা ব্যাংক শাখা কার্যালয়ে হঠাৎ করে আগুন লেগে মুহুর্তের মধ্যে সেটি চারদিকে ছড়িয়ে পড়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
এবিষয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো আবু হাসেম বলেন, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটা এখনো জানা যায় নি। আগুনের লেলিহান শিখা পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট কাজ করছে। কয়েকজন আটকা পড়েছে আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি।

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন