কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ ড্রোন হামলায় ৪ জন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কুমিল্লার হোমনা উপজেলার পাথালিয়াকান্দি গ্রামের দুলাল মিয়া (৪৫) রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তিনি কুয়েতের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সময় আজ ভোরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনাল লক্ষ্য করে অজ্ঞাত উৎস থেকে ড্রোন হামলা চালানো হয়। হামলার সময় দুলাল মিয়া সেখানে কর্মরত ছিলেন। বিস্ফোরণের স্প্লিন্টারে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। কুয়েত পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার খবর দুলাল মিয়ার গ্রাম পাথালিয়াকান্দিতে পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে। দুলাল মিয়ার স্ত্রী ও সন্তানরা কান্নায় ভেঙে পড়েন। তার পরিবার সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে যেন দ্রুত তার সুচিকিৎসা নিশ্চিত করা হয় এবং তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
হোমনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আহত দুলাল মিয়ার খোঁজ-খবর নেওয়া হচ্ছে এবং তার পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে, কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আহত সকল বাংলাদেশির চিকিৎসার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ড্রোনের উৎস এবং হামলার উদ্দেশ্য সম্পর্কে কুয়েত সরকার তদন্ত শুরু করেছে।

সোমবার, ০২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন