সোমবার, ০২ মার্চ ২০২৬
০২ মার্চ, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

চৌদ্দগ্রাম বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ছবি প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আলকরা ইউনিয়ন শাখার উদ্যোগে বাছাইকৃত অগ্রসর কর্মীদের অংশগ্রহণে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টা থেকে শুরু হওয়া এ বৈঠকটি স্থানীয়ভাবে গুরুত্ব ও উৎসাহের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হুসাইন। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা এবং কর্মীদের নৈতিক ও আদর্শিক মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একজন অগ্রসর কর্মীর দায়িত্ব শুধু সাংগঠনিক কার্যক্রমে সীমাবদ্ধ নয়, বরং ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আলকরা ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক তত্ত্বাবধায়ক ডা. মঞ্জুর আহমেদ সাকি এবং জগন্নাথ দীঘি ইউনিয়ন জামায়াতের আমির মু. শাহাব উদ্দিন। তারা কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন বাতিশা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সাঈদ রাশিদুল হাসান জাহাঙ্গীর। কুরআনের আলোচনায় তিনি আত্মশুদ্ধি, দায়িত্ববোধ ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

আলকরা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা কুতুবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শিক্ষা বৈঠক সঞ্চালনা করেন আলকরা ইউনিয়ন জামায়াতের শুরা সদস্য মু. মাহফুজুর রহমান।

শিক্ষা বৈঠক শেষে সংগঠনের অগ্রসর কর্মীদের মাঝে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি সংগঠনের ভিত আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

সোমবার, ০২ মার্চ ২০২৬

চৌদ্দগ্রাম বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)
মোবাইল: ০১৮২৭৭৫৪৬৩৫

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত