পবিত্র রমজান মাসের তাৎপর্যকে ধারণ করে যশোরের বাঘারপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ, পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন 'বাঘারপাড়া ব্লাড ব্যাংক'।শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে বাঘারপাড়া উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাসস্ট্যান্ড এলাকা এবং আশেপাশের গ্রামীণ জনপদে ঘুরে ঘুরে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনটির স্বেচ্ছাসেবকরা নিজ হাতে ১০০ জন রোজা রাখা মানুষদের মাঝে ইফতারের প্যাকেটগুলো তুলে দেন।
সংগঠনের সদস্যরা জানান, পবিত্র রমজান মাসে সামর্থ্যবানরা নানা আয়োজনে ইফতার করলেও, সমাজের অনেক খেটে খাওয়া মানুষ বা অসহায় পথচারী দিনভর রোজা রেখে ইফতারের সময় ভালো কিছু খাওয়ার সুযোগ পান না। তাদের মুখে সামান্য হাসি ফোটানোর লক্ষ্যে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে বাঘারপাড়া ব্লাড ব্যাংকের এই ক্ষুদ্র প্রচেষ্টা। বিতরণকৃত ইফতার প্যাকেটে চিড়া ১ কেজি,চিনি-৫০০গ্রাম,ছোলা-৫০০গ্রাম,খেজুর-৫০০ গ্রাম,মুড়ি ২০০ গ্রাম,সেমাই-২৫০ গ্রাম,আলু-১ কেজি,পিয়াজ-১ কেজি,গুড়া দুধ-২ প্যকেট,ডাউল-৫০০ গ্রাম,নুডুলস১ প্যাকেট সহ প্রয়োজনীয় উপকরণ ছিল।
ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঘারপাড়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সৈয়দ হাসিবুল ইসলাম, সংগঠনের সভাপতি: রিয়াদ হোসেন সিকু, সিনিয়র সহ-সভাপতি: মোঃ আব্দুল্লাহ,সাধারণ সম্পাদক: ওহিদুর রহমান রিয়াদ,সাংগঠনিক সম্পাদক: নিরব আহমেদ, প্রচার সম্পাদক: রমজানুল ইসলাম নয়ন,সহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ হাসিবুল ইসলাম বলেন, "রক্তদানের পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বাঘারপাড়া ব্লাড ব্যাংক সবসময় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা সবসময় চেষ্টা করি বাঘারপাড়ার মানুষের দুঃসময়ে পাশে থাকতে। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে আরও অনেক বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারতাম।"
সামাজিক দায়বদ্ধতা থেকে এবং মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে বাঘারপাড়া ব্লাড ব্যাংক রমজান মাসজুড়ে বিভিন্ন ধাপে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সংগঠনের এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন