শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

যশোরের মণিরামপুরে আট পা-ওয়ালা ছাগলছানা: বিরল জন্মে এলাকায় চাঞ্চল্য

ছবি আজকের দেশ বাংলা

যশোরের মণিরামপুরে আট পা-ওয়ালা ছাগলছানা: বিরল জন্মে এলাকায় চাঞ্চল্য

আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ- 

মণিরামপুর উপজেলাতে এক বিরল ঘটনায় আটটি পা নিয়ে একটি ছাগলছানার জন্ম হয়েছে। গতকাল (দুপুরে) উপজেলার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে এ ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখতে পশু হাসপাতালে উৎসুক মানুষের ভিড় জমে।পশু হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে প্রসব বেদনা নিয়ে একটি ছাগলকে হাসপাতালে নিয়ে আসেন তার মালিক। ছাগলটির শারীরিক অবস্থা জটিল হওয়ায় চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচার (সিজারিয়ান) করার সিদ্ধান্ত নেন। সফল অস্ত্রোপচারের পর দেখা যায়, ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটির স্বাভাবিক চারটি পায়ের পাশাপাশি অতিরিক্ত আরও চারটি পা রয়েছে।উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা জানান, অস্ত্রোপচারের পর মা ছাগলটি বর্তমানে সুস্থ রয়েছে। নবজাতক ছাগলছানাটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।চিকিৎসকদের মতে, এটি একটি জন্মগত শারীরিক গঠনগত ত্রুটি। ভ্রূণ গঠনের সময় জটিলতার কারণে এ ধরনের অতিরিক্ত অঙ্গের সৃষ্টি হতে পারে।এই বিরল দৃশ্য দেখতে মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ হাসপাতালে ভিড় করছেন। অনেক প্রত্যক্ষদর্শী একে প্রকৃতির বিস্ময়কর নিদর্শন বা মহান আল্লাহর সৃষ্টির ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছেন। ভিড় সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল। ছাগলছানাটির জীবন রক্ষায় তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

যশোরের মণিরামপুরে আট পা-ওয়ালা ছাগলছানা: বিরল জন্মে এলাকায় চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)
মোবাইল: ০১৮২৭৭৫৪৬৩৫

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত