বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

মোংলায় ইয়ুথ ফর সুন্দরবনের উদ্যোগে সুন্দরবন দিবস পালন।

ইয়ুথ ফর সুন্দরব

"বাছাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ"স্লোগান সামনে রেখে, প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধের মাধ্যমে সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকার পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে  চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালি, মানববন্ধন ও আলোকচিত্র প্রতিযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে  সুন্দরবন দিবস-২০২৬ পালন ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সুন্দরবন প্রকল্পের আওতায়  মোংলা মেরিন ড্রাইভ সড়ক পেটুক বাঙালি রেস্তোরার সামনে সুন্দরবন দিবস পালন করল হয়।

 জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগে এই জনপদ এখনও টিকে আছে শুধু সুন্দরবনের আশ্রয়ে। দেশের সর্ব দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অববাহিকায় গড়ে উঠেছে এ বিশ্ব ঐতিহ্য। এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সারা বছরই ভ্রমণপিপাসুদের হাতছানি দেয়। তবে সুন্দরবন এখন অস্তিত্ব সংকটে। কিছু মানুষের লোভ-লালসা আর অপকর্মের শিকার হচ্ছে বননির্ভরশীল মানুষ ও গোটা বনের জীববৈচিত্র্য।

আলোচনায় উঠে আসে--সুন্দরবন শুধু আমাদের দেশের গর্ব নয়, এটি লাখো মানুষের জীবিকার আশ্রয়স্থল এবং প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে এক অদৃশ্য ঢাল। 

প্লাস্টিক দূষণ রোধে ইংরেজি অক্ষরের তিনটি আর অর্থাৎ রিডিউস বা ব্যবহার কমানো, রিইউজ বা পুনরায় ব্যবহার এবং রিসাইকেল বা পুনরুৎপাদনের প্রতি জোর দিতে হবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে সার্বিক বিষয়ে নজরদারির জন্য সমন্বয় কমিটি গঠন এবং প্লাস্টিক, পলিথিনের বাজারের ব্যাগ এবং পলিথিনজাত পণ্যের নিয়ন্ত্রণ ও নিষিদ্ধকরণ আইনের বাস্তবায়ন করতে হবে।

খন্দকার জিলানী হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী বিশেষ অতিথি  আব্দুল মান্নান হাওলাদার (সভাপতি মোংলা থানা বিএনপি),মোঃ খোরশেদ আলম সাবেক কমিশনার মোংলা পৌরসভা।

এতে সভাপতিত্ব করেন মোঃ সোহেল রানা,আরও উপস্থিত ছিলেন, -মোংলা ইয়ুথ ফর দি সুন্দরবন এর সদস্য , শাহিন খলিফা,রহমত হোসন, রবিউল ইসলাম, মানবাধিকার কর্মী মোঃ কারিমুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, পলিথিন ও প্লাস্টিক বন্ধে ইয়ুথ ফর দি সুন্দরবন একটি ভালো উদ্যোগ নিয়েছে , সেই সাথে সকল পৌরসভাবসীকে ডাস্টবিন ব্যবহার করা কথা বলেন। সুন্দরবন এবং নদীতে প্লাস্টিক পলিথিন কোনভাবেই ফেলা যাবে না। সকল ভ্রমণকারীদের সুন্দরবনের পলিথিন প্লাস্টিক ব্যবহার সম্পর্কে সচেতন করা ও কিভাবে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার কমিয়ে আনা যায়। সুন্দরবনসহ উপকূলের পরিবেশ রক্ষায় মংলা পোর্ট পৌরসভার সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন। 

এ সময় উপস্থিত সকলে অঙ্গীকার করেন, নদীতে প্লাস্টিক পলিথিন ফেলবো না 'প্লাস্টিক ও পলিথিন বর্জন করি,পরিবেশ রক্ষা করি,  প্লাস্টিক ও পলিথিন ব্যবহার করবো না, পরিবেশ-দেশ ধংস করবো না'।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

মোংলায় ইয়ুথ ফর সুন্দরবনের উদ্যোগে সুন্দরবন দিবস পালন।

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)
মোবাইল: ০১৮২৭৭৫৪৬৩৫

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত