যশোরের বাঘারপাড়ায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের বাসভবন থেকে তিনটি আতশবাজি পটকা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ব্র্যাক মোড় এলাকায় অবস্থিত ওই নেতার বাসভবনের সীমানা প্রাচীরের ভেতর থেকে এগুলো জব্দ করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাসভবনের আঙিনায় সন্দেহজনক কিছু বস্তু পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে বাঘারপাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরীক্ষা শেষে পুলিশ নিশ্চিত করে যে উদ্ধারকৃত বস্তুগুলো মূলত আতশবাজি পটকা।বাঘারপাড়া থানার এসআই প্রসেনজিৎ কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "বাসভবন কম্পাউন্ড থেকে তিনটি পটকা উদ্ধার করা হয়েছে।
এটি স্রেফ আতঙ্ক সৃষ্টির চেষ্টা নাকি এর পেছনে অন্য কোনো নাশকতামূলক উদ্দেশ্য ছিল, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।"ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ওই বাসভবন ও এর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করেছে। জড়িতদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিষয় : বিএনপি

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন