বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

শাজাহানপুরে ৫ ঘন্টা অভিযান চালিয়ে জরিমানা আদায় ২ লাখ

বগুড়ার শাজাহানপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাটির পয়েন্টে টানা ৫ ঘন্টার অধিক সময় ধরে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে দিবাগত রাত সাড়ে ৩ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। অভিযানে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতায় ছিলেন থানা পুলিশ। 

জানাগেছে, রাতের আঁধারে উপজেলার মাদলা, আড়িয়া ও খরনা ইউনিয়নের কৃষি জমির উপরিভাগ কর্তনপূর্বক মাটি বিক্রয় করার কারনে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপরদিকে মাদলা ইউনিয়নের মাদলা এলাকায় মাটি কাটা অবস্থায় কাউকে পাওয়া যায়নি বিধায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে নিয়মিত মামলা দায়েরের জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কে আদেশ প্রদান করা হয়। 

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

শাজাহানপুরে ৫ ঘন্টা অভিযান চালিয়ে জরিমানা আদায় ২ লাখ

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার শাজাহানপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাটির পয়েন্টে টানা ৫ ঘন্টার অধিক সময় ধরে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে দিবাগত রাত সাড়ে ৩ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। অভিযানে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতায় ছিলেন থানা পুলিশ। 

জানাগেছে, রাতের আঁধারে উপজেলার মাদলা, আড়িয়া ও খরনা ইউনিয়নের কৃষি জমির উপরিভাগ কর্তনপূর্বক মাটি বিক্রয় করার কারনে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপরদিকে মাদলা ইউনিয়নের মাদলা এলাকায় মাটি কাটা অবস্থায় কাউকে পাওয়া যায়নি বিধায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে নিয়মিত মামলা দায়েরের জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কে আদেশ প্রদান করা হয়। 

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)
মোবাইল: ০১৮২৭৭৫৪৬৩৫

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত