বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র পক্ষ থেকে মহান ২১শে ফেব্রুয়ারি ও ভাষা শহীদদের ‍প্রতি শ্রদ্ধাঞ্জলী

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র পক্ষ থেকে  চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

সিআরএ’র সভাপতি সোহাগ আরেফিনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা শহীদ মিনারে উপস্থিত হয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নীরবতা পালন করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে সিআরএ নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মাতৃভাষা বাংলা। ভাষা শহীদদের এই ত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় সাংবাদিক সমাজ সবসময় সচেষ্ট থাকবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংগঠনের সদস্যরা ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণমাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাকিল, সহ দপ্তর সম্পাদক জহির উদ্দিন বাবর, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাফায়েত মোরশেদ, সদস্য রতন বড়ুয়া, শাহেদুর রহমান মোরশেদ, মোঃ রিয়াজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র পক্ষ থেকে মহান ২১শে ফেব্রুয়ারি ও ভাষা শহীদদের ‍প্রতি শ্রদ্ধাঞ্জলী

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র পক্ষ থেকে  চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

সিআরএ’র সভাপতি সোহাগ আরেফিনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা শহীদ মিনারে উপস্থিত হয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নীরবতা পালন করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে সিআরএ নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মাতৃভাষা বাংলা। ভাষা শহীদদের এই ত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় সাংবাদিক সমাজ সবসময় সচেষ্ট থাকবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংগঠনের সদস্যরা ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণমাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাকিল, সহ দপ্তর সম্পাদক জহির উদ্দিন বাবর, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাফায়েত মোরশেদ, সদস্য রতন বড়ুয়া, শাহেদুর রহমান মোরশেদ, মোঃ রিয়াজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আজকের দেশ বাংলা

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)
মোবাইল: ০১৮২৭৭৫৪৬৩৫

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত