শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ঢাকা
আজকের দেশ বাংলা

মাতৃভাষার মর্যাদা রক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা ও যথাযোগ্য মর্যাদায় যশোরে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, প্রবন্ধ উপস্থাপন ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার সকালে যশোর জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় টাউন হল ময়দানে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ‘অমর একুশে: আমাদের চেতনা ও বিশ্বজনীনতা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "বায়ান্নর ভাষা আন্দোলন ছিল আমাদের জাতিসত্তা ও স্বাধীনতার মূল ভিত্তি। শহীদদের রক্তের বিনিময়ে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলা ভাষার শুদ্ধ চর্চা এবং প্রযুক্তিতে এর ব্যবহার আরও বৃদ্ধি করতে হবে।" তিনি আরও যোগ করেন, "বর্তমান সরকার জ্বালানি নিরাপত্তার পাশাপাশি সাংস্কৃতিক সমৃদ্ধিকেও অগ্রাধিকার দিচ্ছে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক জনাব মোঃ আশেক হাসান এবং যশোরের পুলিশ সুপার জনাব রফিকুল ইসলাম। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে একুশের চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশ গড়ার আহ্বান জানান। অন্যদিকে, পুলিশ সুপার তাঁর বক্তব্যে ভাষা শহীদদের ত্যাগের মহিমা তুলে ধরে বর্তমান প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে এক আনন্দঘন পরিবেশে পুরস্কার বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও একুশের কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জনাব অনিন্দ্য ইসলাম অমিত।যশোরের জেলা প্রশাসক জনাব মোঃ আশেক হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

আপনার মতামত লিখুন

আজকের দেশ বাংলা

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

মাতৃভাষার মর্যাদা রক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক
মো: নাজমুল হাসান (নাজিম)
মোবাইল: ০১৮২৭৭৫৪৬৩৫

কপিরাইট © ২০২৬ আজকের দেশ বাংলা । সর্বস্বত্ব সংরক্ষিত