"আমি এমপি হিসেবে নয়, আপনাদের খাদেম হিসেবে পাশে থাকতে চাই। শার্শার কোনো বাজার বা ঘাটে যদি কেউ চাঁদাবাজির দুঃসাহস দেখায়, তবে প্রশাসনের মাধ্যমে তার বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।" শুক্রবার সকালে নাভারণ-সাতক্ষীরা মোড়ে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশ্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন যশোর-১ (শার্শা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।
উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তাদের নতুন প্রতিনিধিকে বরণ করে নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজীজুর রহমান স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই এলাকার শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হতে দেওয়া হবে না।নির্বাচন-পরবর্তী সময়ে উপজেলার কিছু জায়গায় কর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, "অতীতের সব বিভেদ ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি চাই শার্শা হবে একটি শান্তিপূর্ণ এবং নিরাপদ জনপদ। সন্ত্রাস ও চাঁদাবাজির এখানে কোনো স্থান নেই।"
শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রেজাউল করীম ও উপজেলা আমীর অধ্যাপক ফারুক হাসান। এছাড়াও বেনাপোল পোর্ট থানার নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।জনগণের দোয়া ও সহযোগিতা নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দিয়ে নিজের বক্তব্য শেষ করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন