গোপালগঞ্জের কাশিয়ানীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।
রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: শাহিন মিয়া। উপজেলা প্রশাসনের এই শ্রদ্ধা নিবেদনের পরপরই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা প্রশাসন ও থানা পুলিশ
বীর মুক্তিযোদ্ধা সংসদ
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন
শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনসাধারণ
জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কিছুক্ষণেই শহীদ মিনারের বেদি ফুলে ফুলে ছেয়ে যায়। উপস্থিত সবার কণ্ঠে ছিল অমর একুশের কালজয়ী গান— ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’।
দোয়া ও মোনাজাত
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা। এ সময় উপস্থিত সকলে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে প্রাণ বিসর্জন দেওয়া বীর সন্তানদের ত্যাগের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন